গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণাকালে গ্যাস বেলুন বিস্ফোরণ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (আজ) বিকেলে টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪), ইমরান (২০)সহ আরও অনেকে। আহতদের বেশ কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণার শেষ দিনে টঙ্গী থেকে গণমিছিল বের করার লক্ষ্যে টঙ্গীবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন। এ সময় মহাসড়কের পাশে প্রচারণায় ব্যবহারের জন্য কয়েকজন নেতাকর্মী গ্যাস বেলুন ফোলাচ্ছিলেন। হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হলে আশপাশে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী দগ্ধ হন।
পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের শরীরের প্রায় ১৮ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এ কারণে তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
এদিকে, একই সময়ে মিছিল চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বেলুন ফোলানোর সময় সিগারেটের আগুন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন