আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে।
জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা রয়েছে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন