আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মুকসুদপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী সমর্থকদের কাছে ভোটের আবেদন করেছেন।
রবিবার বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর কানার বাজারে অনুষ্ঠিত এই জনসভায় তিনি বলেন, "আমাকে আপনাদের পরিবারের সন্তান মনে করবেন। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই। আমাকে আপনাদের পাশে রাখুন। একবারের মত হলেও এবার আমাকে পাশে থাকার সুযোগ দিন।"
উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মুন্সি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আলী মোল্লা, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মুরাদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার মাষ্টার, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মীদের একত্রিত করে, বিস্তারিত ভোটাধিকার সচেতনতা, দলীয় ঐক্য এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালে জনসভাস্থল ও আশেপাশের এলাকা সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
এ ধরনের নির্বাচনী জনসভা গোপালগঞ্জ-১ আসনে দলের প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সমর্থন এবং ভোটাধিকার প্রয়োগের আগ্রহকে দৃঢ় করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন