ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের ১৩টি সংসদীয় আসনে টানা ৯৬ ঘণ্টার জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞাটি যেসব আসনে কার্যকর হবে সেগুলো হলো— ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না। সেই হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ, বিশৃঙ্খলা বা ভোটারদের ভীতি প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই বিধান লঙ্ঘন করবেন, তাদের জন্য ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের ১৩টি সংসদীয় আসনে টানা ৯৬ ঘণ্টার জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞাটি যেসব আসনে কার্যকর হবে সেগুলো হলো— ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না। সেই হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ, বিশৃঙ্খলা বা ভোটারদের ভীতি প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই বিধান লঙ্ঘন করবেন, তাদের জন্য ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ