দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আবারও বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু থাকলেও ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের ছুটি। এই ছুটি টানা প্রায় ৩৮ দিন চলবে। রমজান শেষে আগামী ২৯ মার্চ পুনরায় খুলবে কলেজগুলো।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন