মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করার সময় 'স্পাইডার লিফট' ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জালান পেরাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসী নিজেই ক্রেনটির চালক ছিলেন এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি পরিচালনা করছিলেন।
কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, কাজ করার সময় ক্রেনটি ফুটপাতের একটি অংশে আটকে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ওই বাংলাদেশি শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে কুয়ালালামপুর হাসপাতালের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি; তারা তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় উল্টে যাওয়া ক্রেনটির ভারে রাস্তার পাশে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর ভেতরে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্ত শেষ করেছে এবং প্রবাসী শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন