ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়ায় কারাগারের হাসপাতালে মর্মান্তিক ঘটনা

কারাগারে আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু
কুষ্টিয়া জেলা কারাগার

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন এবং তিনি বিচারাধীন হাজতি ছিলেন। তার মানসিক সমস্যা থাকায় তাকে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ভোররাতে কারাগার হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎ আলীর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং শিগগিরই ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, ওই হাজতির মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কারাগারে আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন এবং তিনি বিচারাধীন হাজতি ছিলেন। তার মানসিক সমস্যা থাকায় তাকে কারাগারের হাসপাতাল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ভোররাতে কারাগার হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎ আলীর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং শিগগিরই ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, ওই হাজতির মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ