ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলা "ইশারা ভাষা" দিবসে ৫৫ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বাংলা "ইশারা ভাষা" দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়ক উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৫৫ জন প্রতিবন্ধী ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তির হাতে প্রয়োজনীয় এসব উপকরণ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রতিবন্ধীদের সেবাপ্রাপ্তি আরও গতিশীল ও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সহায়ক উপকরণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করতে হবে। সবাইকে একদিনে এক স্থানে ডেকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। বরং আবেদন পাওয়া মাত্রই দ্রুত যাচাই-বাছাই করে কীভাবে সরাসরি তাদের হাতে উপকরণ পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিক সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার পরিবেশন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলা "ইশারা ভাষা" দিবসে ৫৫ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলা "ইশারা ভাষা" দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়ক উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৫৫ জন প্রতিবন্ধী ও বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তির হাতে প্রয়োজনীয় এসব উপকরণ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রতিবন্ধীদের সেবাপ্রাপ্তি আরও গতিশীল ও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সহায়ক উপকরণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করতে হবে। সবাইকে একদিনে এক স্থানে ডেকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। বরং আবেদন পাওয়া মাত্রই দ্রুত যাচাই-বাছাই করে কীভাবে সরাসরি তাদের হাতে উপকরণ পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিক সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার পরিবেশন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ