আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি এবং অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে যে, সদস্য সচিব জাবের নিজে গুলিবিদ্ধ হয়েছেন এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এই পরিস্থিতিতে আপাতত কোনো ধরনের নতুন জমায়েত বা কর্মসূচি পালন না করে সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চ স্পষ্ট করেছে যে, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে আহত নেতাকর্মীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করা। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই পিছু হটা সাময়িক; তারা চিকিৎসা শেষে শক্তি সঞ্চয় করে আবারও রাজপথে ফিরবেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বর্তমানে শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন