ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও রংপুরে প্রাণ গেল ৪ জনের, আহত ২০

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও রংপুরে প্রাণ গেল ৪ জনের, আহত ২০
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ অন্তত চারজন নিহত হয়েছেন; এসব ঘটনায় আহত হয়েছেন পথচারী ও যাত্রীসহ আরও অন্তত ২০ জন।

টেকনাফে বাস ও ইজিবাইকের সংঘর্ষে চালক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী ইজিবাইক ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. লালু (৪৫)। তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী পালকি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মিনি ইজিবাইকের সরাসরি সংঘর্ষ হয়। ইজিবাইকটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালক লালুর মৃত্যু হয়।

এই ঘটনায় ইজিবাইকের যাত্রী ও পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরার (৪০) পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি শনাক্ত করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পীরগঞ্জে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রংপুর ব্যুরো: ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জে ভোররাতে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন — গাজীপুরের বাসিন্দা রহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হাওলাদার (৫৫) ও তাঁর ছেলে আরাফাত সানী সানভী (২২)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মহাসড়কে চলাচলরত একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। ঠিক একই সময়ে পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রী রহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হাওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তাঁর ছেলে সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আরও অন্তত ১২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও রংপুরে প্রাণ গেল ৪ জনের, আহত ২০

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ