আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী ভোটারদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্য করে লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায় ও ইনসাফের পক্ষে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই অভিব্যক্তি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত চলমান থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে বিশেষত্ব হলো, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী ডামাডোলের এই সময়ে ড. আজহারীর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের ‘ন্যায় ও ইনসাফের’ পক্ষে ভোট দেওয়ার এই ডাক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের নৈতিক অবস্থানের ওপর তিনি বেশি গুরুত্বারোপ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন