শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। এর ফলে নারায়ণগঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে।
এই সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে তীব্র স্বল্পচাপ থাকবে।
এছাড়া কাজ চলাকালে আশপাশের আরও কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন