চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বারাদী সড়ক পারাপারের সময় পিচ বহনকারী যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় সুজন পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। সড়কে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যান চলাচলে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।
মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন, ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন