বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার আব্দুল হালিম এবং সাবেক অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ক্রয়ে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা অবস্থায় এই আদেশ এলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতায়নের কার্যক্রমের আওতায় ‘৫ লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগের ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে একটি বিশেষ অনুসন্ধান টিম কাজ করছে। বর্তমানে অভিযোগটি নিবিড়ভাবে অনুসন্ধান করা হচ্ছে।
অনুসন্ধানকারী সংস্থাটি আদালতকে জানায়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা আইনি প্রক্রিয়া এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন ঠেকানো একান্ত প্রয়োজন। শুনানির পর আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তাঁদের পাসপোর্ট ও বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেন।
অভিযোগ রয়েছে, আলোচিত ওই প্রকল্পে ক্রয় প্রক্রিয়ার সময় ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি করা হয়েছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের সংশ্লিষ্ট নথিপত্রও যাচাই করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন