ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

রবিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুসাইন মালিক।

সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের নতুন গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে সাধারণ সম্পাদক হুসাইন মালিককে। সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু এবং কার্যনির্বাহী সদস্য মোঃ আজাদ হোসেন।

জাতীয় দিবস, বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের জন্য গঠিত অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মনোনীত হন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান। সদস্য হিসেবে দায়িত্ব পান অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু ও কার্যনির্বাহী সদস্য আলম আশরাফ।

এছাড়া সংগঠনের ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য ক্রীড়া বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক করা হয় ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানাকে। সদস্য হিসেবে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা ও দপ্তর সম্পাদক সনজিৎ কর্মকার।

বিবিধ আলোচনায় সংগঠনের সাইনবোর্ড স্থাপন, অফিস কক্ষের ডেকোরেশন এবং পূর্ববর্তী কমিটির দায়িত্ব পালনকারী সদস্য ও দাতা সদস্যদের নামের তালিকা সংবলিত বোর্ড তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি। তাঁরা বাংলাদেশ সাংবাদিক সমিতির সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। বক্তব্যে অ্যাডভোকেট রফিকুল ইসলাম সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ পলাশ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক আলমগীর কবির শিপলু, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক সনজিৎ কর্মকার এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক, মোঃ আজাদ হোসেন ও আলম আশরাফ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ