ফের ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে দেশের অভ্যন্তরে সিলেটে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্প সনাক্তকারী সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০, যা ‘মৃদু ভূমিকম্প’ হিসেবে ধরা হয়। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) এই ভূমিকম্পটি সনাক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পের উৎপত্তি হয়।
এনসিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তির অবস্থান অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়েছে। উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের তুলনায় অগভীর গভীরতায়, প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল।
ভূমিকম্পটি হালকা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়নি। পাশাপাশি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে সম্প্রতি নরসিংদী ঘোড়াশালে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটেছিল, যা রাজধানী ঢাকাসহ সারাদেশে অনুভূত হয়। সেই ভূমিকম্পে হতাহতের পাশাপাশি বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছিল। এরপর একই অঞ্চলে আরও কয়েকবার স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেয়েছে।
অতীতেও দেশের অভ্যন্তরে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূতত্ত্ববিদরা সতর্ক করে আসছেন, বাংলাদেশ বড় ধরণের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন