ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহী পৌঁছে মাজার জিয়ারত দিয়ে কর্মসূচি শুরু

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের নির্বাচনী জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ২টার দিকে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের নির্বাচনী জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ২টার দিকে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে উপস্থিত হয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ