ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন হাসপাতালে ভর্তি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ের মধ্যে ডেঙ্গুজনিত কারণে কেউ প্রাণ হারাননি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত একদিনে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং ৪ জন করে ঢাকা উত্তর সিটি ও রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং ঢাকা ও খুলনা বিভাগে ২ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ বিভাগে নতুন করে ১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬৩ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৬ দশমিক ৬ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ের মধ্যে ডেঙ্গুজনিত কারণে কেউ প্রাণ হারাননি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত একদিনে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং ৪ জন করে ঢাকা উত্তর সিটি ও রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং ঢাকা ও খুলনা বিভাগে ২ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ বিভাগে নতুন করে ১ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬৩ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৬ দশমিক ৬ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ