গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেমিট্যান্স ক্যাটাগরিতে অনন্য অবদান রাখায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান চুয়াডাঙ্গা প্রেসক্লাব এর দাতা সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান টরিক (সিআইপি) কে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়ডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সনি, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশ বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, এছাড়াও বক্তব্য রাখনে দৈনিক মাথাভাঙ্গা পত্রকিার সম্পাদক ও প্রকাশকঃ সরদার আল আমিন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ সাহিদুজ্জামান টরিক, সিআইপি বলেন “আমি একদিনে সিআইপি হইনি। দীর্ঘ সময়ের পরিশ্রম, কষ্ট, মেধা ও যোগ্যতার মাধ্যমে আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, আমি এসেছি দিতে।”
তিনি বলেন, “তিনি আরো বলেন সংবাদিকদের জীবনমান উন্নয়নে প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ”
তিনি আরো বলেন, “আমরা যে পরিবর্তনের কথা বলি, তার প্রথম ধাপ হলো ব্যবসায়ীদেরকে সমাজের জন্য এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। যেকোনো ব্যবসা ছোট করে শুরু হয়, কিন্তু পরিশ্রম, ধৈর্য ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তা বড় হয়।”
যুব সমাজ ও মাদক বিষয়ে তিনি বলেন, “চুয়াডাঙ্গায় এলেই শুনি যুব সমাজ দিন দিন মাদকের দিকে ধাবিত হচ্ছে। খেলার মাঠ থেকে ছোট ছোট ছেলেদের ধরি নিয়ে গিয়ে যারা মাদক খাওয়াচ্ছে এবং মাদকের ফেরি করাচ্ছে তাদেরকে আইনের আওয়াত আনতে জেলা আইন শৃঙ্খলা বাহিনীর ও জেলা প্রশাসকের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন আজ আমাদের শপথ নিতে হবে—যে নেতা মাদকের আশ্রয় দেয়, তাকে আমরা চাই না। যে বা যারা মাদেকর পৃষ্টপোষকতা করে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে”
চুয়াডাঙ্গার উন্নয়নে অঙ্গীকার করে তিনি বলেন, “এই চুয়াডাঙ্গা জন্য যা যা করা দরকার, ইনশাআল্লাহ আমি করে যাবো। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।”
সর্বশেষে তিনি বলেন, " আমার ছোট ভাই শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচন করছেন, আপনারা তাকে সহযোগিতা করবেন। আমি কথা দিচ্ছি সে যদি নির্বাচিত হয় তাহলে জনগণের উন্নয়নে কাজ করবে এবং আমার ছোটভাই আমাকে কথা দিয়েছে সে কোন অন্যায়কে প্রশ্রয় দিবে না এবং কোন অপর্কমের তদবির করার জন্য একটাও ফোন করবে না যে, অমুককে ধরেন-অমুককে ছাড়েন। আমাদের একটাই কথা আইনের শাসন, আমরা জানি একবারে হবে না আমরা শুরু করি আস্তে আস্তে হবে।" বক্তব্য শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সামাজের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের বিভিন্ন সদস্যবৃন্দ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সংবর্ধিত অতিথিকে সকলে অভিনন্দন ও শুভকামনা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন