ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঐক্যের বার্তা তারেক রহমান

রাজবাড়ীর ভাওয়াল মাঠে বিএনপির জনসমুদ্র

স্টাফ রিপোর্টার :
স্টাফ রিপোর্টার :
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

রাজবাড়ীর ভাওয়াল মাঠে বিএনপির জনসমুদ্র
রাজবাড়ী মাঠে তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত পৌনে ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও সড়কে যানজট ও নেতাকর্মীদের বিপুল ভিড়ের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হয়নি।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর গাজীপুরে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণে এই জনসভা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে, জনসমুদ্রে রূপ নেয় ভাওয়াল রাজবাড়ী মাঠ।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন জোরদার এবং ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং শিল্পখাতে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে।

গাজীপুরকে দেশের ‘গার্মেন্টসের রাজধানী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানকার শ্রমিকরাই জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। গার্মেন্টস শিল্পের পাশাপাশি নতুন রপ্তানিমুখী শিল্প গড়ে তুলে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করা। কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

জনসভায় এর আগে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। তারা হলেন— গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনের একেএম ফজলুল হক মিলন।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মতিউর রহমান শাহীন, সভাপতি প্রভাষক মো. নুরুল ইসলাম ফরহাদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ গাজীপুর জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক মো. শাহ আলম মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ভাওয়াল রাজবাড়ী মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরে অনুষ্ঠিত এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে এবং তৃণমূল পর্যায়ে দলটির সাংগঠনিক শক্তি আরও দৃশ্যমান করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীর ভাওয়াল মাঠে বিএনপির জনসমুদ্র

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ