চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছর বয়সী শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশে থাকা একটি খোলা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর রাত আনুমানিক ৮টার দিকে শিশুটিকে নলকূপের গর্ত থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন