ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতীতে আমাদের সাথে যা হয়েছে আমরা মাফ করে দিয়েছি: ডা. শফিকুর রহমান

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণায় ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যা কিছু ঘটেছে, তা দলীয়ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবে না—এই অঙ্গীকার আমরা করেছি এবং সে অঙ্গীকার আমরা রক্ষা করেছি।

মঙ্গলবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতীতে আমাদের সাথে যা হয়েছে আমরা মাফ করে দিয়েছি: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে দলের সঙ্গে যা কিছু ঘটেছে, তা দলীয়ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবে না—এই অঙ্গীকার আমরা করেছি এবং সে অঙ্গীকার আমরা রক্ষা করেছি।

মঙ্গলবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ