ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিখোঁজের দুই দিন পর গোয়ালঘরে মিললো রাইয়ানের লাশ

খড়ের গাদায় ব্যাগে ভর্তি শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

খড়ের গাদায় ব্যাগে ভর্তি শিশুর মরদেহ উদ্ধার
চিত্র : প্রতিকী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনিয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর মরদেহ খড়ের গাদার ভেতরে লুকিয়ে রেখেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশু রাইয়ান সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী এক গৃহস্থের খড়ের গাদার ভেতরে রাখা একটি ব্যাগ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত শিশুর মা তন্নী আক্তার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খড়ের গাদায় ব্যাগে ভর্তি শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ