ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন: পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে অফিসকক্ষে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়। কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত ডিএমপি, ঢাকা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মো. রাজু আহমেদ-কে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন: পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে অফিসকক্ষে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়। কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত ডিএমপি, ঢাকা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মো. রাজু আহমেদ-কে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ