দেশের আধ্যাত্মিক নগরী সিলেটের হযরত শাহজালাল (রহঃ) মাজারের মাদ্রাসার বারান্দা থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি আনুমানিক ৭০ বছর বয়সী একজন পুরুষ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় শেষে বের হয়ে আসার সময় মাজারের বারান্দায় শুয়ে থাকা ওই বৃদ্ধকে ডাকাডাকি করেন। তবে তিনি কোনো সাড়া না দেওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন কর্তব্যরত পুলিশকে অবহিত করেন।
এ সময় শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল আজিজসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বর্তমানে লাশটি মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি কোতোয়ালী মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন