ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনবিআর'এর নতুন সংশোধনী

শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহারে দিতে হবে কর

ডেস্ক রিপোর্ট :
ডেস্ক রিপোর্ট :
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহারে দিতে হবে কর
চিত্র : প্রতিকী

উপহার বা দানের ওপর কর আরোপসংক্রান্ত বিধানে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সংশোধনের মাধ্যমে কোন ক্ষেত্রে উপহার করমুক্ত থাকবে এবং কোন ক্ষেত্রে কর দিতে হবে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানায়, নির্দিষ্ট কয়েকটি পারিবারিক সম্পর্কের মধ্যে উপহার বা দান করলে তা করমুক্ত থাকবে। তবে এসব সম্পর্কের বাইরে কারও কাছ থেকে উপহার পেলে সেটি করের আওতায় পড়বে। অর্থ, গয়না, জমি, ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সব ধরনের সম্পদের ক্ষেত্রেই এ বিধান প্রযোজ্য।

এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ছেলে-মেয়ে এবং আপন ভাই-বোন—এই চার ধরনের সম্পর্কের মধ্যে উপহার বা দান সম্পূর্ণ করমুক্ত থাকবে। চলতি অর্থবছর থেকে করমুক্ত দান বা উপহারের তালিকায় আপন ভাই ও বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সহোদর ভাই-বোনের মধ্যে অর্থ বা সম্পদ লেনদেনে আর কর দিতে হবে না।

প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় ভাই-বোনের ব্যাংক হিসাবে রেমিট্যান্স বা উপহার হিসেবে অর্থ পাঠান। রেমিট্যান্স করমুক্ত হলেও উপহার হিসেবে পাঠানো অর্থ নিয়ে আগে কিছুটা অস্পষ্টতা ছিল। নতুন ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। আইন অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি যেকোনো লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, এনবিআরের করমুক্ত সম্পর্কের তালিকায় শ্বশুরবাড়ির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা কিংবা শ্বশুরবাড়ির অন্য কোনো সদস্যের কাছ থেকে টাকা, গয়না, জমি বা ফ্ল্যাট উপহার হিসেবে পেলে সেটির ওপর কর দিতে হবে। মূলত স্বামী-স্ত্রী, মাতা-পিতা, সন্তান ও আপন ভাই-বোন ছাড়া অন্য যে কারও কাছ থেকে পাওয়া উপহার করযোগ্য হিসেবে বিবেচিত হবে।

এনবিআর জানিয়েছে, অনেক ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে পাওয়া সম্পদ উপহার হিসেবে কর নথিতে দেখিয়ে অবৈধ অর্থ বৈধ করার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ঠেকাতেই করমুক্ত উপহারের পরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র আরও জানায়, করমুক্ত সম্পর্ক ছাড়া অন্য যে কারও কাছ থেকে উপহার পেলে তা সংশ্লিষ্ট করবর্ষের আয়কর রিটার্নে দেখাতে হবে এবং নির্ধারিত হারে কর পরিশোধ করতে হবে। একই সঙ্গে উপহারদাতাকেও তার আয়কর রিটার্নে উপহার দেওয়ার তথ্য উল্লেখ করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহারে দিতে হবে কর

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ