ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আওয়ামী লীগ–সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগ–সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের বড় বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু, সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ, মাহবুব রুবেলসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যার মামলার আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের দাবি, এসব ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এসব মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ–সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের বড় বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু, সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ, মাহবুব রুবেলসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যার মামলার আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের দাবি, এসব ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এসব মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ