গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার ২৬ জানুয়ারি বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানার নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে নিহত দুই সন্তানের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনের কাছে মালা বেগম তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে দৌড়ে এসে একটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন