ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্ব চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্ব চাই: জামায়াত আমির
চিত্র : সংগৃহীত

আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চান না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমরা কারও ওপর খবরদারি করতে চাই না, আবার কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক—তাও দেখতে চাই না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীদের পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে চাঁদাবাজদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে, যাতে সমাজে আর মুখ ঢেকে চলতে না হয়। কেউ যেন আর তোমার মা–বাবাকে চাঁদাবাজের মা–বাবা না বলে, স্ত্রীকে চাঁদাবাজের স্ত্রী না বলে। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করার সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, তরুণদের হাতে বেকার ভাতা নয়, তাদের বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে। দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করা হবে।

আমিরে জামায়াত আরও বলেন, গত ৫৪ বছরের যে শাসনব্যবস্থা ও রাজনৈতিক বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা।

বেলা ১১টায় সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ছাড়াও ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্ব চাই: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ