জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।
তারেক রহমান বলেন, যত পরিকল্পনাই গ্রহণ করা হোক না কেন, একটি বিষয় নিয়ন্ত্রণে না আনলে কোনো পরিকল্পনাই সফল হবে না। অতীতেও বিএনপি প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষেই সেই বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব, আর তা হলো দুর্নীতি। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে, এটি দেশের মানুষের কাছে বিএনপির স্পষ্ট কমিটমেন্ট।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, বিএনপি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারে ছিল। ২০০১ সালে দেশনেত্রী খালেদা জিয়া জনগণের রায়ে দায়িত্ব গ্রহণ করার পর ধীরে ধীরে দেশকে দুর্নীতির কবল থেকে বের করে আনা হয়েছিল। অতীত অভিজ্ঞতায় প্রমাণিত, দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপির সক্ষমতা রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, যত পরিকল্পনাই নেওয়া হোক, তা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই দুটি বিষয়ই বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার, যা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছে। বিষয় দুটি হলো মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি নির্বিঘ্নে করতে পারে, সেটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়েছিল। তিনি বলেন, দলের কেউ অনৈতিক কাজে জড়ালেও তাদের ছাড় দেওয়া হয়নি। জনগণ যদি বিএনপির পাশে থাকে, তাহলে আগামী দিনেও একইভাবে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ ও খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন