দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে এখন একটি নতুন পেশা ভালো চলছে। সেই পেশার নাম চাঁদাবাজি। তিনি জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন— কেউ কি চাঁদাবাজের ভাই, পিতা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন? উপস্থিত জনতা একযোগে ‘না’ বলে সাড়া দেয়।
তিনি বলেন, আজকের এই জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত, তাদের ভালো পথে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেব।
চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, কিন্তু যদি এই পথ বাদ না দেন, তাহলে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি— আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। চাঁদা করা আমাদের প্রশ্নই আসে না। চাঁদাবাজিকে আমরা ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। কোনো রাগডাক নয়, কথা একদম সাফ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিজয় নয়, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ, সেই বিজয়টাই আমরা চাই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন