ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘কৃষি ছাড়া উত্তর দেব না’

সম্প্রতি ছাত্রলীগের ঘটনার প্রশ্ন এড়িয়ে গেলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

সম্প্রতি ছাত্রলীগের ঘটনার প্রশ্ন এড়িয়ে গেলেন জাহাঙ্গীর আলম
চিত্র : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যু এবং তার প্যারোলে মুক্তি না মেলার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে চুপ থাকলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিং চলাকালীন সাংবাদিকরা যশোরের ঘটনায় তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি জানান, “না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।” যখন একজন সাংবাদিক স্মরণ করান যে, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাও, তখন উপদেষ্টা জানান, “না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব। আজকে আমি কৃষির জন্য ডেকেছি।”

উপদেষ্টা আরও বলেন, তিনি কৃষি ছাড়া কোনো বিষয়ে উত্তর দেবেন না এবং বলেন, “আপনারা কৃষকদের সমস্যাগুলো বলেন না। এগুলো হলো সমস্যা।” একই সঙ্গে তিনি ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন না দেওয়া এবং ক্রিমিনালদের জামিন দেওয়ার বিষয়ে জোর দেন।

যশোরের ঘটনার বিষয়ে পুনরায় প্রশ্ন করা হলে তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সম্প্রতি ছাত্রলীগের ঘটনার প্রশ্ন এড়িয়ে গেলেন জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যু এবং তার প্যারোলে মুক্তি না মেলার প্রসঙ্গে প্রশ্নের উত্তরে চুপ থাকলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিং চলাকালীন সাংবাদিকরা যশোরের ঘটনায় তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি জানান, “না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।” যখন একজন সাংবাদিক স্মরণ করান যে, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাও, তখন উপদেষ্টা জানান, “না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব। আজকে আমি কৃষির জন্য ডেকেছি।”

উপদেষ্টা আরও বলেন, তিনি কৃষি ছাড়া কোনো বিষয়ে উত্তর দেবেন না এবং বলেন, “আপনারা কৃষকদের সমস্যাগুলো বলেন না। এগুলো হলো সমস্যা।” একই সঙ্গে তিনি ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন না দেওয়া এবং ক্রিমিনালদের জামিন দেওয়ার বিষয়ে জোর দেন।

যশোরের ঘটনার বিষয়ে পুনরায় প্রশ্ন করা হলে তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ