ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সংলাপ

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (১৫ জানুয়ারি) উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। আলোচনায় স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহ ব্যবস্থায় মার্কিন জ্বালানি সমাধানের ভূমিকা গুরুত্ব পায়। এসব উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (১৫ জানুয়ারি) উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। আলোচনায় স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহ ব্যবস্থায় মার্কিন জ্বালানি সমাধানের ভূমিকা গুরুত্ব পায়। এসব উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ