বান্দরবান জেলার লামা উপজেলার ইয়াংছায় এলাকায় পাহাড়ি ঢালু সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে একটি এসি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদের দিকে ছুটে গেলেও খাদের কিনারায় আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনায় বাসচালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ২৫ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা মিরপুর থেকে তাবলীগ জামায়াতের মুসল্লিবাহী একটি এসি বাস বান্দরবান জেলার আলীকদম উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে লামা চকরিয়া সড়কের ইয়াংছায় এলাকার সেলিম চৌধুরীর টেক নামক ঢালু অংশে নামার সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে সৌভাগ্যক্রমে বাসটি খাদের একেবারে কিনারায় আটকে যায়।
দুর্ঘটনায় বাসচালক সামান্য আহত হলেও বাসে থাকা অন্যান্য যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
দুর্ঘটনাকবলিত বাসটি ‘রিলাক্স পরিবহন এর বলে জানা গেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১৭৯৪।
ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয়রা জানান ইয়াংছায় এলাকার পাহাড়ি সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢালু পথে নামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এ কারণে এ পথে চলাচলের সময় চালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন