নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঘাতকের গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মেঝো ভাই ওমর বিন হাদি। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিডিটি করা হয়।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও শহীদ হাদির সন্তানকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় রয়েছেন। যেহেতু হাদির খুনি চক্র এখনো গ্রেপ্তার হয়নি, সে কারণে যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন। এই পরিস্থিতিতে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যা করার হুমকিও দেওয়া হচ্ছে। এসব কারণে নিজের ও শহীদ হাদির সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়েছে।
এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন