সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট বার্তা গেলে দেশে অনিয়ম ও দুর্নীতি অন্তত ৩০ শতাংশ কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ইয়ুথ পলিসি টকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, রাজনীতিতে একে অপরকে দোষারোপের প্রবণতা থেকে সরে এসে দেশ গড়ার জন্য তরুণদের মতামত নেওয়া জরুরি। তিনি জানান, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন—তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।
খাল খননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়াতে ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজনৈতিক দলের ওপর জনগণের আস্থা থাকবে না। আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি দমন করতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, চাঁদাবাজি সমাজে নানাভাবে বিস্তৃত। সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়, তাহলে এই ধরনের অপরাধ অনেকটাই কমে যাবে।
ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল কাজের চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো গেলে মানসম্পন্ন শ্রমশক্তি রপ্তানি সম্ভব হবে।
ইয়ুথ পলিসি টক শেষে বেলা সাড়ে ১১টায় তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। দিনভর কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন