ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণ: মশক নিধন কর্মসূচি শুরু করল রাকসু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণ: মশক নিধন কর্মসূচি শুরু করল রাকসু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কীটনাশক স্প্রে করার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত করতে রাকসু এই উদ্যোগ গ্রহণ করেছে।

সরেজমিনে দেখা যায়, রাকসুর সংশ্লিষ্ট কর্মীরা একাধিক দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এলাকা, প্যারিস রোডের ড্রেন ও বিভিন্ন নালা-নর্দমায় মশা নিধক ওষুধ ছিটাচ্ছেন। দীর্ঘদিনের ভোগান্তি শেষে এমন পদক্ষেপে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "কীটনাশক ছিটানোর পাশাপাশি যদি ড্রেন পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করা হয়, তবে এই কার্যক্রম আরও সফল হবে।"

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ জানান, এটি কেবল একদিনের কোনো প্রতীকী কর্মসূচি নয়। তিনি বলেন, "ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে প্রয়োজন অনুযায়ী নিয়মিত এই কার্যক্রম চালানো হবে। রাজশাহী সিটি কর্পোরেশনও আমাদের কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে।"

মশক নিধন কর্মসূচির উদ্বোধনীকালে উপস্থিত ছিলেন রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামলিসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাকসু কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ও একাডেমিক ভবন সংলগ্ন এলাকাগুলোতেও এই অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণ: মশক নিধন কর্মসূচি শুরু করল রাকসু

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ