ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ হচ্ছে আজ

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ হচ্ছে আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং আজ শনিবার প্রকাশ করা হবে। রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বর এলাকায় জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে আনুষ্ঠানিকভাবে এই থিম সং লঞ্চ করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, শনিবার বিকেল ৫টায় দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, শনিবার বিকেল ৫টায় দলটির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে। একই সঙ্গে গণভোট উপলক্ষেও একটি থিম সং প্রকাশের কথা জানান তিনি।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হবে। যারা উপস্থিত হতে পারবেন, তাদের সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের নানা কমিউনিটির অংশগ্রহণে এই থিম সং প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং আজ শনিবার প্রকাশ করা হবে। রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বর এলাকায় জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে আনুষ্ঠানিকভাবে এই থিম সং লঞ্চ করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, শনিবার বিকেল ৫টায় দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, শনিবার বিকেল ৫টায় দলটির নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে। একই সঙ্গে গণভোট উপলক্ষেও একটি থিম সং প্রকাশের কথা জানান তিনি।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হবে। যারা উপস্থিত হতে পারবেন, তাদের সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের নানা কমিউনিটির অংশগ্রহণে এই থিম সং প্রকাশ করা হবে বলে জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ