ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের আঁধারে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জামায়াতে ইসলামীর লাগানো নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এ সময় ব্যানার টানানোর দড়িও কেটে দেওয়া হয়।

সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হয়ে জামায়াতের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলা পোস্টার ও ব্যানার পুকুর ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সুমন শেখ, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের আঁধারে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জামায়াতে ইসলামীর লাগানো নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এ সময় ব্যানার টানানোর দড়িও কেটে দেওয়া হয়।

সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হয়ে জামায়াতের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলা পোস্টার ও ব্যানার পুকুর ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সুমন শেখ, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ