ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান: হাত/বো/মা ও মাদ/কসহ আটক ৩৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান: হাত/বো/মা ও মাদ/কসহ আটক ৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গাজীপুরের টঙ্গীতে এক বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে টঙ্গী বাজার সংলগ্ন হাজীর মাজার বস্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স শুক্রবার ভোররাত থেকে এই ঝটিকা অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো বস্তি এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। অভিযানে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি তাজা হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা এবং প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের আগে জননিরাপত্তা নিশ্চিত করতে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। অপরাধীদের দমনে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ৩৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাদক ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকাবাসীর মতে, হাজীর মাজার বস্তি এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। নির্বাচনের আগে এমন শক্তিশালী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর সহায়তায় নিয়মিত এই পর্যবেক্ষণ চালানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান: হাত/বো/মা ও মাদ/কসহ আটক ৩৫

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ