জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি লিখেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাবেয়া ইসলাম সম্পা তার ফেসবুক প্রোফাইলে এই খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়? আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের (তার ছেলে) দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার স্থগিত রাখবেন, তাহলে সেটা আপনারা ভুল ধারণা করছেন। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সবকিছুর আগে তার বাবার বিচার।”
রাবেয়া ইসলাম সম্পা আরও উল্লেখ করেন, “আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত। কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে দুপুরে সবার সামনে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয়, এবং খুনিদের কোনো বিচার হয় না, সেই দেশের মানুষ কীভাবে ভোট দিতে পারবে? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু যা করা হচ্ছে, তাতে জনগণ আপনাদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না।”
চিঠির শেষ অংশে তিনি বলেন, “ফিরনাস আর আমি কোনো প্রলোভনে পড়ব না। আমরা ওসমান হাদির লড়াই দেখেছি—তিনি কোনো কিছুতেই আপস করেননি, আর আমরা করব না। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই। সুষ্ঠু বিচারই আমাদের একমাত্র দাবি। ইনকিলাব জিন্দাবাদ।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন