সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে এই ফল প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। একই সঙ্গে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (dpe.gov.bd)-এ প্রকাশ করা হয়েছে।
এর আগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলার এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলা এই পরীক্ষার আওতার বাইরে ছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন