ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের ‘ব্লক রেড’: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ‘ব্লক রেড’: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ ‘ব্লক রেড’ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের আরামবাগ চিত্তরঞ্জন এলাকার বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন একটি বাগান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫)। তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সময় মো. শামীম (৩৩) ও মো. জসিম (৩৮) নামে আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে বুধবার রাতে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় ‘ব্লক রেড’ অভিযান শুরু করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে বড় পুকুর পাড় এলাকায় একদল যুবককে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হতে দেখে পুলিশ তাদের ঘেরাও করে।

তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ২টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি দ্বিধারী কুড়াল, ১টি লোহার করাত, ১টি লোহার রড ও ১টি এসএস পাইপ উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ১০০ পুরিয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন, পলাতক বাকি দুই আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ‘ব্লক রেড’: দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ ‘ব্লক রেড’ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের আরামবাগ চিত্তরঞ্জন এলাকার বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন একটি বাগান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫)। তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সময় মো. শামীম (৩৩) ও মো. জসিম (৩৮) নামে আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে বুধবার রাতে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় ‘ব্লক রেড’ অভিযান শুরু করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে বড় পুকুর পাড় এলাকায় একদল যুবককে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হতে দেখে পুলিশ তাদের ঘেরাও করে।

তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ২টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি দ্বিধারী কুড়াল, ১টি লোহার করাত, ১টি লোহার রড ও ১টি এসএস পাইপ উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ১০০ পুরিয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন, পলাতক বাকি দুই আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ