ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিরপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণার শুরু

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

মিরপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণার শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর মিরপুরে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ঢাকা–১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মিরপুর–১০ নম্বর আদর্শ স্কুল মাঠে জনসভাটি শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মাঠের চারপাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় পুরো এলাকা ছেয়ে যায়। মিরপুর–১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যায়।

জনসভাস্থলে ঢাকা মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও জোটভুক্ত দলের নেতাকর্মী এবং সমর্থকেরা দলে দলে এসে জড়ো হন। স্লোগান, মিছিল ও দলীয় গান পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে মিরপুর থেকে এই জনসভা শুরু করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

ঢাকার পর দেশর অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকাতেও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গণসংযোগ কর্মসূচি রয়েছে। তিনি পর্যায়ক্রমে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন এবং সেখানে জনসভা ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিরপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণার শুরু

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ