মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ ও সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা।
লিখিত বক্তব্যে তারা জানান, স্বেচ্ছায় তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন