ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ আছর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও জয়নাল আবেদীন চান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন ও হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ছাত্রদল নেতা রাফিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ আছর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও জয়নাল আবেদীন চান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন ও হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ছাত্রদল নেতা রাফিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ