বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় রিজভী এ কথা জানান। সভাটির আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’।
রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যাঁর মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।”
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন