ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেখ মুজিব, জিয়াউর রহমান ও হাদীকে নিজেদের মানুষ হত্যা করেছে: আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

শেখ মুজিব, জিয়াউর রহমান ও হাদীকে নিজেদের মানুষ হত্যা করেছে: আসিফ আকবর
আসিফ আকবর।

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক মাধ্যমে সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত মত প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক পোস্টে তিনি ভারতের ও বাংলাদেশের মহানায়ক এবং রাজনৈতিক নেতাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

আসিফ লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান এবং শহীদ শরীফ ওসমান হাদী—তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি। হত্যাকারীরা ছিল তাদের নিজেদের দেশের লোক। দেশের ভেতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা এই ঘটনার নেপথ্যে ছিল।’

ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদের বিষয়ে সতর্ক করে আসিফ আরও বলেন, ‘নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে থাকে। তাই দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় নৃশংসতার ছায়ায় ভরপুর থাকবে। এরা সংখ‍্যায় কম, কিন্তু তাদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী এবং কূটকৌশলে পারদর্শী। সুযোগ পেলেই সর্বোচ্চ ব্যবহার করে এরা। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।’

দেশপ্রেমের বার্তা দিয়ে পোস্টের শেষে আসিফ লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেখ মুজিব, জিয়াউর রহমান ও হাদীকে নিজেদের মানুষ হত্যা করেছে: আসিফ আকবর

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক মাধ্যমে সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত মত প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক পোস্টে তিনি ভারতের ও বাংলাদেশের মহানায়ক এবং রাজনৈতিক নেতাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

আসিফ লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান এবং শহীদ শরীফ ওসমান হাদী—তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি। হত্যাকারীরা ছিল তাদের নিজেদের দেশের লোক। দেশের ভেতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা এই ঘটনার নেপথ্যে ছিল।’

ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদের বিষয়ে সতর্ক করে আসিফ আরও বলেন, ‘নেপথ্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে থাকে। তাই দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় নৃশংসতার ছায়ায় ভরপুর থাকবে। এরা সংখ‍্যায় কম, কিন্তু তাদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী এবং কূটকৌশলে পারদর্শী। সুযোগ পেলেই সর্বোচ্চ ব্যবহার করে এরা। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।’

দেশপ্রেমের বার্তা দিয়ে পোস্টের শেষে আসিফ লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।’

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ