ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির পর ইসির সাথে জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

বিএনপির পর ইসির সাথে জামায়াতের বৈঠক
চিত্র : সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালেই বিএনপির পোস্টাল ব্যালটে অনিয়ম ও নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগের পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলও বিকাল পৌনে ৫টায় নির্বাচন কমিশনে বৈঠকে অংশগ্রহণ করবে।

জামায়াতের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ নেতৃত্ব দেবেন। দলের সঙ্গে থাকবেন সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন।

দুপুরে সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ হওয়ায় কিছু ভুলভ্রান্তি হতে পারে। তবে যেসব অনিয়মের অভিযোগ এসেছে, তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কাজ হয়েছে বলে তাদের ধারণা।

সালাহউদ্দিন আরও বলেন, বৈঠকে নির্বাচন সংক্রান্ত আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, কোনো কোনো বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পৌঁছে গেছে। কোথাও ব্যালট জব্দ করা হয়েছে, কোথাও ভোটগ্রহণ শুরু হয়েছে। আবার কিছু ক্ষেত্রে একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে এমন ঘটনা লক্ষ্য করা গেছে।

তিনি উল্লেখ করেন, প্রবাসীদের কাছে ব্যালট পাঠানোর প্রক্রিয়া, ভোটের পদ্ধতি, স্ক্যান করার স্থান এবং বিপুলসংখ্যক ব্যালট পৌঁছানোর দায় কার, এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়গুলো বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যাখ্যা দেবে, প্রয়োজনে এদিনই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপির পর ইসির সাথে জামায়াতের বৈঠক

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ