ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক : দুদু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক : দুদু
চিত্র : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে তিনি বহুমাত্রিক অবদানের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের কল্যাণে নিঃস্বার্থ কাজের প্রসঙ্গ আসবে, তখনই বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন সবচেয়ে সক্রিয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি রাজপথে লড়াই করেছেন।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে সংগঠনটির সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, কামাল উদ্দিন জসিম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রশিদ আহমেদ মামুন, মো. বায়েজিদ বোস্তামি, মো. ত্বহা, ডা. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ, মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক : দুদু

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ